

সমরেশ রায় কলকাতাঃ
আজ ২০শে আগস্ট বৃহস্পতিবার, সকালে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে, ব্রিটিশ আমলে তৈরি ভাসাপোলের পাটাতন জলের তোড়ে ভেসে গেলো, সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা ছিল এই ভাষা পোল। নিম্ন চাপের প্রভাবে বৃষ্টির জেরে, ঘাটালে শিলাবতী এবং ঝুমি নদীতে জল স্তর বৃদ্ধি পায়, জলের তোড়ে নিমতলার একটি বাসের সাঁকো ভেঙে গেলে, সেই সাঁকোটি এবং পানা নদীর জলে ভেসে এসে ভাসা পোলকে ধাক্কা মারে, এর ফলে ভাসাপোলের একটি অংশ ভেঙে ভেসে যায়। এই ভাষা পোলটির মধ্য দিয়ে বহু মানুষের যাতায়াত হতো।ভাসা পোলের ওই পাটাতনটি উদ্ধার করার জন্য সাথে সাথে ভাষা রক্ষণাবেক্ষণের কর্মীরা ব্যবস্থা নেন এবং বেশ কয়েক কিলোমিটার দূর থেকে পাটাতনের অংশটিকে তারা উদ্ধার করেন, তবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এই দৃশ্য দেখতে নদীর দুই ধারে পথ চলতি বহু মানুষ দেখার জন্য যে জড়ো হয়েছে।










