কলকাতা

অন্নপূর্ণা ভান্ডারে ৩০০০ টাকা পেয়ে ,ধামসা মাদলের তালে মহিলারা ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে।

সমরেশ রায় কলকাতাঃ
আজ ২৭শে আগস্ট বৃহস্পতিবার, ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আংড়া ভাসা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা, অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা পেয়ে ধামসা মাদলের তালে মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানালেন।বিজেপির নাগরাকাটা মন্ডল ২ এর উদ্যোগে আয়োজন করা হয়েছে ধন্যবাদ মিছিল, ধামসা মাদলের তালে নাচে গানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা, কয়েকশো মহিলা এই উৎসবে মেতে উঠে। মহিলাদের বক্তব্য, অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা তাদের সংসারে খরচ সামলাতে আর্থিক স্বস্তি দিচ্ছে।, এই আর্থিক সহায়তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে ধন্যবাদ জানাতে এই আনন্দ মিছিলের আয়োজন, এতদিন ধরে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিভিন্ন জেলায় চলছিল মহিলাদের বিক্ষোভ, কিন্তু আজ সেই মহিলারাই অন্নপূর্ণার টাকা পেয়ে মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানালেন। মুখ্যমন্ত্রী যা কথা দিয়েছিলেন ,তিনি রাখার চেষ্টা করেছেন এতে আমরা খুশি। সারা এলাকা মিছিল করে হাতে অন্নপূর্ণার পোস্টার ও বেলুন নিয়ে আনন্দ মিছিল।

এই বিভাগের আরও খবর

Back to top button