দেশজুড়ে

গাইবান্ধায় সালিশে পিটুনি এক ইউপি সদস্যের মৃত্যু তদন্তর দাবি।

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলায় সালিশ তৈঠকে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে বসার পিঁড়ি’ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে উপজেলার বোয়ালি ইউনিয়নের নশরৎপুর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার ১৮ই জানুয়ারি গাইবান্ধা সদর থানার গুলি শাহি- নুর ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন। নিহত আব্দুল জোব্বার (৬০) ওই

গ্রামের মৃত, বেজর উদ্দিনের ছেলে। জিনি উপজেলার বোয়ালি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। স্থানীয়রা কয়েক বছর আগে নশরৎপুর গ্রামের ওয়ারেছ আলীর ছেলে ময়নুল ইসলামের সঙ্গে উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আধর আলীর মেয়ে রোজিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে ময়নুল ইসলাম মালদ্বীপে চাকরি

করছেন। এদিকে নানা বিষয় নিয়ে আদের সংসারে বিরোধ লেগেই থাকত। এ কলহের জেরে শুক্রবার সকালে রোজিনা শ্বশুরবাড়ি থেকে বিয়ের সময়ের মালামালসহ বাবার বাড়ি যাওয়ার প্রস্তুতি নেন। এল সময় বাড়ির লোকজন বিষয়টি মীমাংসার জন্য ইউপি সদস্য আব্দুল জোব্বারকে ডেকে আনেন। তিনি ওই

বাড়িতে উপস্থিত হয়ে নিষ্পত্তির জন্য শালিসে বসেন। কিন্তু আলোচনার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। তখন ময়নুল ইসলামের মা জোবেদা বেগম ও বোন মঞ্জু রানী কাঠের তৈরি পিঁড়ি দিয়ে বৃদ্ধ আব্দুর জোকারকে মাথার আঘাত করেন। এতে তিনি এ আন হারিয়ে ফেলেন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসার তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষতে গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম তালুকবার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং মরদেহ ময়নারনন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। বলে জানায় জেলা প্রশাসকের কাছে তদন্ত দাবি জানান ভুক্তভোগী পরিবার

এই বিভাগের আরও খবর

Back to top button