অর্থ জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি নিলা খাতুন নামের এক স্কুল শিক্ষিকা গ্রেপ্তার।


নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
রবিবার দিবাগত রাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কালিকাপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিলা খাতুন ধুনট সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের উত্তরপাড়া এলাকার সাইফুল ইসলামের মেয়ে ও স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত প্রতারণামূলক অর্থ জালিয়াতির একটি মামলায় নিলা খাতুনকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি একই মামলায় ৯ লক্ষ ৫০ হাজার টাকার অর্থদণ্ড করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে সে পলাতক ছিলেন। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নিলা খাতুন সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার কালিকাপুর গ্রামে তার স্বামী বাড়িতে আত্মগোপনে রয়েছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।










