

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে হাতপাখা প্রতীকের পক্ষে ইসলামী যুব আন্দোলন সদর উপজেলা নেতৃবৃন্দ নির্বাচনী গনসংযোগ করেছেন।গতকাল ৭/১১/২৫ শুক্রবার সন্ধ্যা চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন এর পক্ষে এই গনসংযোগ করা হয়।ইসলামী যুব আন্দোলন চাঁদপুর সদর উপজেলার সভাপতি শেখ মোহাম্মদ হাবিবুর রহমান এর নেতৃত্বে নির্বাচনী গনসংযোগ উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ক্বারী মোঃ মোস্তফা পাটওয়ারী, প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ তানজিল পাটওয়ারী এবং ১২নং চান্দ্রা ইউনিয়ন যুব আন্দোলনের নেতৃবৃন্দ।নির্বাচনী গনসংযোগে ভোটারদের দ্বারে দ্বারে ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মোঃ জয়নাল আবেদীনের হাতপাখা প্রতীকের লিফলেট তুলে দেন যুব আন্দোলন নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, কল্যাণের পক্ষে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা হাতপাখা প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।ছাত্র জনতার আন্দোলনের বিনিময়ে যেই বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে আর কোন দুর্নীতি, বৈষম্য ও চাঁদাবাজদের স্থান হবে না। যতদিন পর্যন্ত দুর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ না হবে, ততদিন পর্যন্ত আমরা কাজ করে যাব।যুব নেতারা বলেন, পুরনো বন্দোবস্তের মাধ্যমে এই দেশে উন্নয়ন, সমৃদ্ধি আর শান্তি আসতে পারে না। তাই আগামীর বাংলাদেশ নতুন বন্দোবস্তের মাধ্যমে গঠন করতে হবে।










