মোঃ হোসেন গাজীঃ
বিএনপি'র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি গতিশীল করতে চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২০ জুলাই বিকালে বহরিয়া বাজার ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম মন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা।
লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি নুরুল ইসলাম নুরু ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদ বেপারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিক মল্লিক, যুগ্মসাধারণ সম্পাদক সিদ্দিক ভুইয়া, সাংগঠনিক সম্পাদক দাদন খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মৃধা, ছাত্রদলের সহ-সভাপতি আলামিন মাঝি প্রমূখ।এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়ব খান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক বাচ্চু দেওয়ান, ইউনিয়ান স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শাহিন পাটওয়ারী, সাধারণ সম্পাদক তানভীর রাসেল,মহিলা দলের সভাপতি সাহিদা বেগম, সাধারন সম্পাদক খুরশিদা, মহিলা দল নেত্রী রানী বেগমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]