চাঁদপুর

বাতিঘর মানবকল্যাণ সংস্থার চাঁদপুর সদর উপজেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন।

হোসেন গাজীঃ
সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার চাঁদপুর সদর উপজেলার ২০২৬-২০২৭ সেশনের জন্য পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার বিকালে হাজীগঞ্জ প্রেসক্লাবে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া, মিলাদ ও আলোচনা সভায় আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাত। সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর হোসাইন ও সাধারণ সম্পাদক মো. হোসেন বেপারীর স্বাক্ষরিত অনুমোদনপত্রে ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে মাসুম পারভেজ, সিনিয়র সহ-সভাপতি মো. মারুফ হোসেন, সহ-সভাপতি নূরে আলম প্রধানীয়া, সাধারণ সম্পাদক মো. আলীউল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক রনি জমাদার, সাংগঠনিক সম্পাদক মো. সায়েম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, তথ্য গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রিয়াদ হোসেন, দপ্তর সম্পাদক মো. রিয়াজ শাওন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সাকিল, পাঠাগার বিষয়ক সম্পাদক শরীফ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক রাশিদা আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আরাফাত হোসেন এবং রক্ত বিষয়ক সম্পাদক হিসেবে মুন্নী আক্তারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বাতিঘর মানবকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাত, উপদেষ্টা খালেকুজ্জামান শামীম, প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসাইন পাটোয়ারী, কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন পোদ্দার, প্রভাত সমাজকল্যাণ সংস্থার সভাপতি হাবীবুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ হোসেন, আলোর মশালের সভাপতি মোহাম্মদ সিয়াম, বাতিঘর মানবকল্যাণ সংস্থার সভাপতি জাহাঙ্গীর হোসাইন, সাধারণ সম্পাদক হোসেন বেপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নিরব আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক মো. রনি, ধর্ম বিষয়ক সম্পাদক নেছার আহমেদ পাটোয়ারী, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা ইসলাম। সংগঠনটি স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই বিভাগের আরও খবর

Back to top button