

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন ও দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার বিকালে ফরক্কাবাদ ডিগ্রী কলেজ মাঠে বালিয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপি আহ্বায়ক শাহজালাল মিশন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান। সম্মেলন উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও বালিয়া ইউনিয়নের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, এডভোকেট জসিম মেহেদী, সদস্য আনিসুর রহমান পিটার নাসরিন আক্তার, আলাউদ্দিন তালুকদার, মাসুদ পারভেজ বাবু পাটোয়ারী, মোশারফ সিকদার, জেলা বিএনপি’র শাহদপ্তর সম্পাদক মোঃ শরিফ খান, সদস্য মাসুদ রায়হান, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম নজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আল-আমিন মাঝি
বালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আবুল হোসেন মিয়াজির সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ অলিউল্লা ও যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার ওমর ফারুকের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোঃ জহিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজি মোঃ রফিকুল ইসলাম মিয়াজি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উদ্দিন কাজী, সহ-সভাপতি মাহবুব খান, সংগঠনিক সম্পাদ জিএম আমিনুল হাসান, ইউনিয়ন যুবদলের সভাপতি এজাজ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ মোরশেদ, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা নয়ন ঢালি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিবউল্লাহ খান, সাধারণ সম্পাদক রমজান হোসেনসহ আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনে ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকের ভোটের মাধ্যমে মাধ্যমে বালিয়া ইউনিয়ন বিএনপির পুনরায় সভাপতি হলেন আবুল হোসেন মিয়াজী, সাধারন সম্পাদক আলাউদ্দিন কাজি। সিনিয়র সহ সভাপতি হাজী রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার ওমর ফারুক সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন পাটওয়ারীকে মনোনীত করা হয়।










