চাঁদপুর

চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদয়ালয়ের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।২৬ মার্চ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক সুলতান মাহমুদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আনোয়ার হোসেন খান।এসময় বক্তব্য রাখেন বিদ্যালয় এর সহাকরী প্রধান শিক্ষিকা খালেদা বেগম, সহ কারী শিক্ষক মোঃ মনির হোসেন,মোঃ জাহাঙ্গীর আলম, আল আমিন, মানিক দাস, মোঃ জাহাঙ্গীর সহ সকল শিক্ষক ও শিক্ষার্থী, উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button