চাঁদপুর

পুরান বাজারে অর্ধশত শিক্ষার্থীদের মাঝে ঈদের খুশি বিতরন করলো তানিয়া খান।

স্টাফ রিপোর্টার:
মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে”ঈদের খুশি” বিতরণ করেন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’ সংগঠনের ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। আজ (২৫শে মে) সোমবার পুরাণবাজারের ১নং ওয়ার্ডের নিতাইগঞ্জ জামিয়া মাদিনাতুল উলুম মুসলিম যুব সমিতি মাদ্রাসায় তানিয়া ইশতিয়াক খানের নিজ হাতে ৬০ জন শিক্ষার্থীকে পাঞ্জাবি হিজাব পরিয়ে দেন। উক্ত অনুষ্ঠানে তানিয়া ইশতিয়াক খান বলেন- প্রতি বছরের মত এই বছরও আমাদের পারিবারিক সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি পায়জামা হিজাব উপহার হিসেবে দেয়া হয়। বিজয়ীর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি, ইনার হুইল ক্লাব অফ আরুশি এর প্রেসিডেন্ট এবং বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর এডভাইজার নিলুফার করিম আপু, এডভাইজার কানিজ ফাতেমা ফুফির সার্বিক সহযোগিতায় আজকের এই আয়োজন বিজয়ী ২০২০ সাল থেকে নারী ও শিশুদের কল্যানে নিরলস কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিজয়ী নানা রকম হাতের কাজের প্রশিক্ষন দিয়ে উদ্যোক্তা তৈরি করছে। নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে প্রতি নিয়ত বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরন করে যাচ্ছে। বিজয়ী শিশুদের নিয়ে নানা রকম ইভেন্ট করে শিশুদের মাঝে খাবার, জামা কাপড়সহ শিক্ষা সামগ্রী বিতরন করে আসছে। ইনশাআল্লাহ আগামীতেও করে যাবো। এই মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনা করতে যেকোন সমস্যা হলে ,বই খাতা কলমের প্রয়োজন হলে জানাবেন আমরা যথা সাধ্য চেষ্টা করবো আপনাদের পাশে থাকার। মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা কবির আহমেদ মমিনপুরী এর পরিচালনায় তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, মাদ্রাসার অভিভাবক মন্ডলি,বিজয়ী এর ভলেনটিয়ার সহ এলাকার নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

Back to top button