

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নে ফজরের সুন্নত নামাজ আদায়রত অবস্থায় সেজদায় মৃ’ত্যু হয়েছে হাফেজ মুহাম্মদ আতাউল্লাহর। সোমবার (১৭ আগষ্ট) ভোরে শ্রীরামপুর বাজার মসজিদে এ মৃ’ত্যুর ঘটনা ঘটে। মসজিদের মুসুল্লিরা জানান, ইমাম সাহেব বারান্দায় সুন্নত আদায় করে। ফজরের ফরজ নামাজের সময় হলেও ইমাম আসছেনা, মোয়াজ্জিন বারান্দায় গিয়ে দেখে ইমাম সেজদারত আছে। দীর্ঘক্ষণ সেজদারত দেখে মোয়াজ্জিন ডাক দেয় পরে তার শরীরে হাত দিয়ে কান্না শুরু করে। এরপর সকল মুসল্লিরা কাছে গিয়ে তাঁকে মৃ’ত অবস্থায় পান। মরহুম আতাউল্লাহ দুমকী উপজেলার মাওলানা আব্দুস সালামের একমাত্র পুত্র। গত দেড় বছর ধরে তিনি এই মসজিদে অত্যন্ত নিষ্ঠার সাথে ইমামতি করছিলেন। তাঁর শান্ত স্বভাব ও নম্র আচরণে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই সন্তানের জনক। যোহর সালাত পরে শ্রীরামপুর মসজিদের সামনে আর তার নিজ বাড়ী তালুকদার বাজারে বিকাল সাড়ে ৫টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।










