পটুয়াখালী

প্রকৃত গণতান্ত্রিক সংবিধান পায়নি আজও বাংলাদেশ দুমকিতে এনসিপি নেতা জহিরুল ইসলাম।

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকে প্রকৃত গণতান্ত্রিক সংবিধান পায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুছা।বুধবার (২০ আগস্ট) বিকেলে, দুমকী উপজেলার হাঙ্গার হ্যাসেল রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।এনসিপি নেতা বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর জনগণ ধনীদের তৈরি সংবিধানের প্রতি অনাস্থা জানিয়েছে আলোচনায় বলেন। এজন্য বিকল্প হিসেবে আমরা একইসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচনের দাবি জানিয়েছি। যদি এই প্রস্তাবনা গ্রহণ করা হয়, তবে এনসিপি রাজনৈতিক দল হিসেবে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সভায় এনসিপি (যুবশক্তি)’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ জাকির হুসাইন, জেলা যুগ্ম-সমন্বয়কারী মনজুরুল ইসলাম, সদস্য মো. মনিরুজ্জামান বশির উদ্দিন, মো. রবিউল ইসলাম, জুয়েল হাওলাদার, মনিরুজ্জামান,জাকির হোসেন, আল ফাহাদ, রাহাত, মাহবুবুল আলম নাঈম, মাহফুজুর রহমান মিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে সাংবাদিকদের মধ্যে দুমকী প্রেসক্লাব সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে মতবিনিময়ে যোগ দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল, সহসভাপতি এবাদুল হক, যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম সরদার,সাবেক সভাপতি হারুন অর রশীদ, সহসভাপতি শহিদুল ইসলাম মৃধা,দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মো: রাকিবুল হাসান প্রমুখ। এছাড়া স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন—দৈনিক মুক্ত খবরের মো. রিয়াজুল ইসলাম, আজকের পত্রিকার সংকর চন্দ্র মিত্র, কালের কণ্ঠের স্বপন কুমার দাস, আমার সংবাদ-এর মো. জসিম উদ্দিন, জনবানীর কাজী জুবায়ের হোসেন সোহান, আমাদের সময়-এর মো. সুমন মৃধা, বাংলাদেশ সমাচারের মেহেদি হাসান শান্ত, বিডি মেঘনা নিউজের মোঃ আরিফুর রহমান (মামুন) গণকণ্ঠের মো. সজিব সরদারসহ আরও অনেকে।

এই বিভাগের আরও খবর

Back to top button