

মোঃ আরিফুর রহমান মামুন জেলা পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি আ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যােগে ফলাফল ভিওিক (OBE) মুল্যায়নে গুনগত মান নিশ্চিতকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় OBE মূল্যায়নের সহায়ক উপাদান, পরিমাপক দন্ড,সমন্বয়ক ও পরিমাপক বিষয় নিয়ে আলোচনা করা হয়। আইকিউএসির পরিচালক, ড,মাহাবুব রাব্বানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেস্বর ড,নেছারউদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড,এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড, এবিএম সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড, মোহাম্মদ আতিকুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেন্জ মোকাবিলা এবং শিক্ষাব্যবস্হাকে বৈশ্বিক মানে উন্নীত করতে ফলাফলভিওিক (OBE) পদ্ধতি বাস্তবায়ন সময়ের দাবি। শিক্ষার্থীদের শুধু ডিগ্রি প্রদান নয়, বরং সুনির্দিষ্ট জ্ঞান, দক্ষতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কর্মক্ষেএে প্রবেশের উপযোগী করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, OBE ব্যবস্হায় মূল্যায়ন পদ্ধতি অত্যন্তগুরুত্বপূর্ণ। শিক্ষার গুনগত মান নিশ্চিত করতে সঠিক টুলস ও রুব্রিক্স ব্যবহার জরুরি। রুব্রিক্স শিক্ষার্থীদের মূল্যায়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।কর্মশালায় দুটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় খাদ্য প্রকৌশল ও কারিগরি বিভাগের প্রফেসর ড,আব্দুল্লাহ ইকবাল তিনি রিসোর্স পারসন হিসেবে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।কর্মশালায় পবিপ্রবির বিভিন্ন অনুষদের মোট ৫৫জন শিক্ষক অংশ গ্রহণ করেন।










