পটুয়াখালী

দুমকি উপজেলায় নবাগত নির্বাহী অফিসারের যোগদান।

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার দুমকিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আবদু্ল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী যোগদান করেছেন। মঙ্গলবার (২জুন) দুপুর ১২টায় উপজেলা কার্যালয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবদু্ল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। তিনি এর আগে ভোলার দৌলতখান উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুমকি উপজেলায় যোগদান করা নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবদু্ল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে সরকারি সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button