পটুয়াখালী

ঈদের ছুটিতে ও বিরামহীন চিকিৎসা সেবা দিয়ে দুমকিতে রোগীদের নির্ভরতার প্রতীক ডাঃ অমিতাভ তরফদার।

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে যখন সকল চাকুরীজীবিগন নাড়ির টানে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। ঠিক এই সময়ে নিরলসভাবে অসুস্থ রোগীদের দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সেবা দিয়ে সুস্থ করে তুলছেন পটুয়াখালীর দুমকি উপজেলার লুথ্যারান হেলথকেয়ার বাংলাদেশ হাসপাতালের সহকারী হাসপাতাল পরিচালক শিশু ও মেডিসিন বিভাগের মানবিক ডাঃ অমিতাভ তরফদার। সরেজমিনে দেখা যায়, পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও ডাঃ অমিতাভ তরফদারের চেম্বারের সামনে রোগীদের দীর্ঘ লাইন। ভিতরে মনোযোগ সহকারে অসুস্থ রোগীদের পরীক্ষা নিরীক্ষা ও কথা শুনে ব্যবস্থাপত্র দিচ্ছেন তিনি। ডাক্তার দেখাতে বিভিন্ন প্রান্ত আসা রোগীরা জানান, বন্ধের মধ্যে কোথাও ডাক্তার না পেয়ে অবশেষে লুর্থারান হাসপাতালে এসে অমিতাভ ডাক্তারকে দেখালাম। এছাড়াও দুমকি উপজেলা সহ পার্শ্ববর্তী এলাকায় ডাঃ অমিতাভ তরফদার একজন মানবিক গরীবের ডাক্তার হিসেবে পরিচিত পেয়েছেন। লুথ্যারান হেলথ কেয়ার বাংলাদেশ এর একজন বিশিষ্ট চিকিৎসক। তিনি বর্তমানে লুথ্যারান হেলথ কেয়ার বাংলাদেশ-এর সহকারী হাসপাতাল পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন। তিনি একজন শিশু ও মেডিসিন বিষয়ে বিশেষ অভিজ্ঞ হিসেবে রোগীদের সেবা প্রদান করেন। কর্মজীবনে তিনি ২০১৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে এই হাসপাতালের সাথে যুক্ত আছেন। রোগীদের সাথে ভালো ব্যবহার এবং স্বাস্থ্য সেবার গুণগত মান উন্নয়নের জন্য তিনি স্থানীয়ভাবে একজন জনপ্রিয় ও বিশ্বস্ত চিকিৎসক হিসেবে পরিচিত। লুথ্যারান হেলথ কেয়ার বাংলাদেশ একটি উন্নত মানের মা ও শিশু স্বাস্থ্য সেবার হাসপাতাল। উক্ত প্রতিষ্ঠানের সুনাম অর্জনে ডাঃ অমিতাভ তরফদারের অবদান অনস্বীকার্য।

এই বিভাগের আরও খবর

Back to top button