

নাজমুল হাসান নাজির স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার ৫নং ভান্ডারবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ জাকির হোসেন শ্যামল। তাঁর এই বিজয়ে ইউনিয়নজুড়ে দলীয় নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত প্রক্রিয়ায় তিনি সভাপতি নির্বাচিত হন। মোঃ জাকির হোসেন শ্যামল দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই অর্জনে ৫নং ভান্ডারবাড়ী ইউনিয়নের সর্বস্তরের ভোটার ও সাধারণ জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় ভোটাররা আশাবাদ ব্যক্ত করে বলেন, জাকির হোসেন শ্যামলের সুযোগ্য নেতৃত্বে ভান্ডারবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আরও সুসংগঠিত হবে এবং তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। এদিকে সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোঃ জাকির হোসেন শ্যামল ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল রেখে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।








