

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে ছাত্রলীগ ও শিবিরের‘নৈরাজ্য ও সহিংসতার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদল। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার বোর্ড অফিস বাজারে মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার, সদস্যসচিব সুমন শরীফ ও সরকারি জনতা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফ হোসেন আরাফাত। সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে ছাত্রলীগ ও শিবিরের ‘গুপ্ত বাহিনী’ যাতে কোনো ধরনের নৈরাজ্য বা সহিংসতা সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কেউ নৈরাজ্য বা সহিংসতার চেষ্টা করলে দুমকি উপজেলা ছাত্রদল তার‘কঠোর জবাব’ দেবে। এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান সাদ্দাম, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইশা শরীফ, আজিজ আহমেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সহসভাপতি হাসিব ইসলাম, দপ্তর সম্পাদক মো. আকাশ, ছাত্রনেতা সাইফুল ইসলাম, ফয়সাল হোসেন, জিয়া ও তরিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










