ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ২ মাদক কারবারি আটক, ফেন্সিডিল ও প্যারোপটিন ট্যাবলেট জব্দ।

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সীমান্তে অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২৪০ পিস প্যারোপটিন ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (২২ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা ২৫ মিনিটে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীনস্থ কাঠালডাঙ্গী বিওপির সুবেদার মো. মহসিন আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।বিজিবি সূত্রে জানা যায়, সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৩৭১/২-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলডাঙ্গী নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ শহিদুল ইসলাম (৩০) ও মো. সানাউল্লাহ (২৯)-কে আটক করা হয়। আটককৃতরা হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী ও দক্ষিণ মারাধর গ্রামের বাসিন্দা। অভিযানকালে তাদের কাছ থেকে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২৪০ পিস প্যারোপটিন ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৯০০ টাকা। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তে চোরাচালান, মাদক, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণকে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button