ঠাকুরগাঁও

পূজার পূজা মন্ডবে দায়িত্ব পালন করার জন্য আনসার ভিডিপির নারী ও পুরুষ সদস্য ও সদস্যা নেওয়া হয়েছে।

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে শারীদয় পূজার পূজা মন্ডবে দায়িত্ব পালন করার জন্য আনসার ভিডিপির নারী ও পুরুষ সদস্য ও সদস্যা নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পযর্ন্ত উপজেলা পরিষদের এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৪২০ জন এর মধ্য নারী ১২৬ ও পুরুষ ২৯৪ জনকে ছাঁটাই বাছাই করে চুড়ান্ত করা হয় এসময় ঠাকুরগাঁও সদর উপজেলার আনসার ভিডিপি কমকর্তা মোঃ শরীফ মাহমুদ,বালিয়াডাঙ্গী উপজেলা আনসার ভিডিপি কমকর্তা মোছাঃ সাহারা বানু উপস্থিত থেকে এই বাছাই করেন।এতে বালিয়াডাঙ্গী উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ আব্দুল মান্নান, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ ইতিমনি সহ উপজেলার ৮ টি ইউনিয়নের আনসার ভিডিপির পুরুষ কমান্ডার ও নারী কমান্ডার গণ উপস্থিত ছিলেন। উপজেলা আনসার ভিডিপি কমকর্তা মোছাঃ সাহারা বানু বলেন সারাদেশের ন্যায় বালিয়াডাঙ্গী উপজেলাতে শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে অনলাইনের মাধ্যমে সঠিক ব্যাক্তিকে পূজা মন্ডবে দায়িত্ব পালন করার জন্য বাছাই করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সব সময় দেশের জন্য যেকোন প্রয়োজনে প্রস্তত আছে।

এই বিভাগের আরও খবর

Back to top button