

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরের পারের ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। বুধবার (২১ মে) সকালে উপজেলার ৪ নং বড় পলাশ বাড়ী ইউনিয়নের জিয়াবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,(২১ মে) বুধবার সকালে পুকুরের পারের ঘাস কাটাকে কেন্দ্র করে জিয়াবাড়ী গ্রামের আলিম উদ্দিন ও আজিজ আলীর পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের হাসিরুল ও অবাক, মাজেদুল মিয়ার লোকজনের কথা কাটাকাটি হয়। তাঁর আগে পুকুরের পারের ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাক বিতণ্ডা বাঁধে। এর জেরে আজ সকালে কথা কাটাকাটি হয়লে আজিজ আলী, আলিম উদ্দিন এর পক্ষের হাসিরুল ও অবাক ও মাজেদুল এর পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতি থেকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী, বৃদ্ধাসহ অন্তত ৪ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার (ওসি) শওকত আলী সরকার বলেন পুকুর পারের ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের সংঘর্ষের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










