

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ও বরইপলাশা বিওপির যৌথ বিশেষ অভিযানে ৩৭ কেজি ওজনের একটি কষ্টি পাথরসহ দুইজনকে আটক করা হয়েছে।বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুলাই ২০২৬ তারিখ ভোর আনুমানিক ২টা ৩০ মিনিটে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধাকৃষ্ণ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজনকে আটক করে তাদের কাছ থেকে ৩৭ কেজি ওজনের একটি কষ্টি পাথর উদ্ধার করা হয়।উদ্ধারকৃত কষ্টি পাথরের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ টাকা। আটককৃতদের কাছ থেকে আরও ২টি বাটন মোবাইল ফোন, ২টি সিম কার্ড, ১টি হিরো হোন্ডা মোটরসাইকেল ও ১টি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতের মোট আনুমানিক মূল্য ৮ লাখ ৬৭ হাজার ৮০০ টাকা বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।










