ঠাকুরগাঁও

বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝর এর মতবিনিময় সভা।

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সাংবাদিকদের সঙ্গে ঈদ-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. আব্দুস সালামের সুযোগ্য কন্যা ডা. কাসফিয়া সালাম নির্ঝর। বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলামের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন জীবনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, সাবেক সভাপতি জুলফিকার আলী শাহ্, সিনিয়র সাংবাদিক মোঃ রাজিউর রহমান জিহাদ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় পর্বে বক্তারা ঠাকুরগাঁও-২ আসনের বিভিন্ন সমস্যা যেমন মাদক, জুয়া, চুরি ও জ্বালানি তেল সংকট নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি ডা. কাসফিয়া সালাম নির্ঝর এসব বিষয় সংশ্লিষ্ট সংসদ সদস্যের কাছে উপস্থাপন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button