ঠাকুরগাঁও

রাণীশংকৈলে নির্মাণাধীন সেফটি ট্যাংকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।

হাসিনুজ্জামান মিন্টু রানীশংকৈল প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সীতারাম (২৪) নামের ওই শ্রমিক সেফটি ট্যাংকের ভেতরে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। রবিবার সকালে উপজেলার নেকমরদ পাটিহাটি এলাকায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জানা যায়, বাড়ির নির্মাণাধীন সেফটি ট্যাংকে কাজ করছিলেন সীতারাম। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ট্যাংকের ভেতরে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে আহাজারি। স্থানীয়দের মধ্যে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।

এই বিভাগের আরও খবর

Back to top button