

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের আওতায় বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় রোগীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব অঞ্জন কুমার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রমজান আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডা. মোঃ আব্দুস সালাম এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ তামান্না ফেরদৌস এবং বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ বুলবুল ইসলাম।অনুষ্ঠানে ৭ জন পুরুষ, ২ জন শিশু ও ৪ জন নারীসহ মোট ১৩ জন উপকারভোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়। অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা ব্যয় নির্বাহে এই আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।










