সাতক্ষীরা

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চারা বিতরণ কর্মসূচি।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘গাছ লাগান, দেশ বাঁচান’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট আলহাজ মো. নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।এ সময় অন্যান্যদের মধ্যে অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট ই. জে. সাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সরদার সাইফ, অ্যাডভোকেট আলতাফ হোসেন, অ্যাডভোকেট শিহাব মাসুদ সাচ্চু, অ্যাডভোকেট রেজওয়ান আলী, অ্যাডভোকেট জি. এম. ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট আবু সাইদ রাজা, অ্যাডভোকেট আকরাম আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট শাহানা ইমরুজ,অ্যাডভোকেট আয়ুব আলী,অ্যাডভোকেট ইয়াছিন হাবিব,অ্যাডভোকেট জামাল উদ্দীন,অ্যাডভোকেট খোরশেদ আলম ডালিম, অ্যাডভোকেট শাহাজান জাহাঙ্গীর, অ্যাডভোকেট এবাদুল হক, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবু, অ্যাডভোকেট আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অ্যাডভোকেট সোহরাব হোসেন বাবলু, অ্যাডভোকেট আলামিন আলম, অ্যাডভোকেট শেখ হেলালুজ্জামান হেলাল, অ্যাডভোকেট মাকফুর রহমান, অ্যাডভোকেট বখতিয়ার, অ্যাডভোকেট সাইফুল্লাহ, অ্যাডভোকেট তারিক ইকবাল অপুসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button