সাতক্ষীরা

নজরুলের কবিতা আবৃত্তিতে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন কালিগঞ্জের আবু শোয়াইব।

শেখ ফারুক হোসেনঃ
সাংস্কৃতিক মন্ত্রনালয়ের ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় আবৃত্তি প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। কালিগঞ্জের প্রত্যয় আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু শোয়াইব।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় সাতক্ষীরা কালেক্টরেট স্কুলের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাথমিক বিদ্যালয়ের ‘ক’ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে প্রথম স্থান অর্জন করে আবু শোয়াইব।

জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের মধ্য দিয়ে আবু শোয়াইব এখন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলার প্রতিনিধিত্ব করবে।

প্রত্যয় আইডিয়াল স্কুলের ক্ষুদে শিক্ষার্থী আবু শোয়াইবের এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা তার এ অর্জনে অভিনন্দন জানিয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও সাফল্য কামনা করেছেন।

বিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানান, ছোটবেলা থেকেই আবৃত্তির প্রতি আবু শোয়াইবের আগ্রহ সাতক্ষীরা জেলার সুনাম বয়ে আনবে—এমন প্রত্যাশা বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের।

এই বিভাগের আরও খবর

Back to top button