রাজনীতি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

মোঃ আলমগীর হোসেন আসিফঃ
পদে স্থান পেয়েছেন চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৩নং ইউনিয়নের পশ্চিম চর কৃষ্ণপুর গ্রামের কৃতি সন্তান এবং হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী মোঃ জাকির হোসেন। গত ৪ এপ্রিল ২০২৬ইং তারিখে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত অনুমোদনে এই কমিটি ঘোষণা করা হয়। দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের সাংগঠনিক ত্যাগ, মাঠপর্যায়ের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং আদর্শিক রাজনীতিতে অবিচল অবস্থানের স্বীকৃতি হিসেবেই তিনি এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই নেতৃত্বকে সংগঠনের জন্য একটি শক্তিশালী সংযোজন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ছাত্ররাজনীতিকে সক্রিয়, সংগঠিত এবং আদর্শভিত্তিক রাখার ক্ষেত্রে এমন ত্যাগী নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোঃ জাকির হোসেন বলেন, ছাত্রজীবনের শুরু থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন (বর্তমানে কাফরুল থানা যুবদলের সাথে সম্পর্কিত আছেন)। তিনি জানান, দীর্ঘ রাজনৈতিক পথচলায় তাকে নানা বাধা-বিপত্তি, দমন-পীড়ন, জেল-জুলুম ও হয়রানির মধ্য দিয়ে যেতে হয়েছে, তবে তিনি কখনোই আদর্শ থেকে বিচ্যুত হননি। তিনি আরও বলেন, তার রাজনৈতিক লক্ষ্য শুধু পদ বা দায়িত্ব নয়, বরং তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করা এবং গণতান্ত্রিক আন্দোলনে কার্যকর ভূমিকা রাখা। পাশাপাশি তিনি সমাজ থেকে মাদক, দুর্নীতি ও অনৈতিকতা দূর করে একটি সুস্থ ও পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।দলীয় শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে মোঃ জাকির হোসেন বলেন, কেন্দ্রীয় ছাত্রদল ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদকের আস্থা,দিকনির্দেশনা এবং সাংগঠনিক সহযোগিতাই তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। তিনি ভবিষ্যতেও দলীয় সিদ্ধান্ত ও আদর্শের প্রতি অবিচল থেকে দায়িত্ব পালন করবেন বলে জানান। এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, মোঃ জাকির হোসেন ছোটবেলা থেকেই একজন শৃঙ্খলাবদ্ধ, নীতিবান ও সংগঠনমুখী তরুণ হিসেবে পরিচিত। তারা বলেন, তিনি কখনোই কোনো অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না, বরং তার রাজনৈতিক সততা ও আচরণ তাকে এলাকায় একটি ইতিবাচক অবস্থান দিয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী নেতৃত্বের অন্তর্ভুক্তি সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অর্জনকে কেন্দ্র করে হাইমচর ও চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনা ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এটি তরুণ প্রজন্মকে সংগঠনমুখী, আদর্শিক ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চায় উদ্বুদ্ধ করবে। কৃতজ্ঞতা ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি শ্রদ্ধা,
মোঃ জাকির হোসেন তার বক্তব্যে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির মুক্তির মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যাঁর আদর্শ জাতীয়তাবাদী রাজনীতির ভিত্তি হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি আরও কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি, যাঁর রাজনৈতিক ত্যাগ, নেতৃত্ব ও সংগ্রাম বিএনপি এবং ছাত্রদলকে গণতান্ত্রিক আন্দোলনে শক্ত ভিত দিয়েছে। তিনি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি, যিনি নেতৃত্ব, দিকনির্দেশনা ও সাংগঠনিক পুনর্গঠনের মাধ্যমে দলকে শক্তিশালী করে তুলছেন।এছাড়া তিনি কৃতজ্ঞতা জানান চাঁদপুর আসনের-৩ আসনের সংসদ সদস্য সহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দায়িত্বশীল নেতৃত্ব এবং হাইমচর উপজেলা ও ৩নং ইউনিয়নের সকল নেতাকর্মীদের প্রতি—যাদের সমর্থন ও সহযোগিতায় তার রাজনৈতিক পথচলা আরও সুদৃঢ় হয়েছে। তিনি বলেন,
এই অর্জন আমার একার নয়। এটি আমার সংগঠন, আমার এলাকা এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল ত্যাগী নেতাকর্মীর সম্মিলিত অর্জন।

এই বিভাগের আরও খবর

Back to top button