কালিগঞ্জ রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন পহেলা বৈশাখ উপলক্ষে সারাদিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত।


জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলা ৯ নাং মথুরেশপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সারাদিন ব্যাপী ক্রিড়া অনুষ্ঠানের আয়োজন করেন। সকাল থেকে কোরআন তেলাওয়াত দোয়া ও বিভিন্ন ইসলামী সংগীত পরিচালনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি, দিনের প্রথম প্রহরে পান্তা ইলিশ দিয়ে শুরু করেন অনুষ্ঠানের পহেলা বৈশাখ উদযাপন ক্রিড়া অনুষ্ঠান। ৪৫ বছরের ঊর্ধ্বে বয়স্কদের (কৃষক বনাম ব্যবসায়ী) ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হয় ৯০ দশকের ঐতিহ্যবাহী খেলা, চোখ বেঁধে হাড়ি ভাঙ্গা ও দড়ি টানাটানি,
সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রায়পুর ক্রিকেট মাঠে।রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন প্রবাসী ভাইদের নিয়ে গঠিত এলাকার উন্নয়ন ও গরিব দুঃখী মানুষের পাশে নির্ভীকভাবে সাহায্য ও সহানুভূতি করে আসছে কয়েক বছর ধরে। নির্বিঘ্নে এলাকার বহু অসহায় ও গরিব দুঃখী মানুষ এই প্রতিষ্ঠান থেকে নানা দিক থেকে উপকার পেয়ে আসছে। শীতের মোটা কাপড় ও ঔষধ সামগ্রী বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নের মাধ্যমে পরিচিত হয়েছে প্রবাসী এই প্রতিষ্ঠানটি। আজ ১লা বৈশাখ রায়পুর নিজপুর উন্নয়ন ফাউন্ডেশনের সকল সদস্য ও প্রবাসী ভাইদের সহযোগিতায় ও রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এই পহেলা বৈশাখের ক্রিড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় মোঃ বাবলু কারিগর ও রাকিবুল মল্লিক (মজনু) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ফজলু রহমান, বিশেষ আতিথী-আঃ হাকিম চেয়ারম্যান ৯নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদ,মোঃ মাহাবুব আলম সাবেক চেয়ারম্যান মধুরেশপুর ইউনিয়ন পরিষদ। মোঃ মাহতাব গাজী সরকারি কর্মকর্তা। মোঃ কুরবান আলী বিশিষ্ট ব্যবসায়ী,আর ও উপস্থিত ছিলেন ডাঃ আব্দুস সালাম, নজরুল ইসলাম আঃ গফফার, সিরজল ইসলাম, মোরশেদ কারিগর, আইয়ুব আলী গাজী কুয়েত প্রবাসী, কালাম হালদার বাহারাইন পরবাসী, আঙ্গুর হালদার বিশিষ্ট ব্যবসায়ী, রাশেদ মুন্সি, আঃ গনি ও অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আশা হাজার হাজার নারী ও পুরুষ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বিভিন্ন এলাকা থেকে আসা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের গর্বিত সদস্যবৃন্দরা ।










