সাতক্ষীরা

কালিগঞ্জে বাংলাদেশ গ্রাম ডাঃ কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ। সভা অনুষ্ঠিত হয়েছে।১৩ডিসেম্বর শনিবার বেলা ১১ টায় উত্তর কালিগঞ্জ পাবলিক লাইব্রেরির হলরুমে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি গ্রাম ডাক্তার মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার শেখ শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।তিনি উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি ও বারোটা ইউনিয়ন কমিটি সকল গ্রাম ডাক্তারদের অনলাইন ডাটাবেজে সার্টিফিকেট ও আইডি কার্ড নেওয়া সহ সাংগঠনিক কার্যক্রমের তাগিদ প্রদান করেন।অনুষ্ঠানের বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল গফুর,ডাক্তার এম এ কাদের,গ্রাম ডাক্তার শেখ রওশন আলী,মোঃ কামাল পাশা, কাজী আজিজ আহমেদ,
আদিত্য কুমার সরকার,শেখ শিরাজুল ইসলাম, মোঃ আবু মুসা,মোঃ সিরাজুল ইসলাম,বাবুল আক্তার,শেখ শহিদুল ইসলাম, আমিন আহমেদ,সঞ্জয় সরকার নির্মল কুমার,মোঃ সোহরাব হোসেন, শেখ আলমগীর হোসেন প্রমুখ।কালিগঞ্জ উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সভায় বাৎসরিক পিকনিক,বারোটি ইউনিয়ন কমিটি গঠন ও অনুমোদন সহ সাংগঠনিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে হয়। ছবিঃ কালিগঞ্জে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আলোচনা সভায় উপস্থিত গ্রাম ডাক্তার বৃন্দ।

এই বিভাগের আরও খবর

Back to top button