ভোলা

দৌলতখানে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও মতবিনিময় সভা ভোটারদের ব্যাপক সাড়া।

মোঃ রাসেল সবুজ ভোলা জেলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার দৌলতখান উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। প্রচারণাকালে নেতাকর্মীরা দৌলতখানের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন। প্রচারণা শেষে দৌলতখান নূর মিয়ারহাট বিএনপির আঞ্চলিক কার্যালয়ে স্থানীয় ভোটারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নূর মিয়ারহাট বিএনপির আঞ্চলিক কার্যালয়ের সভাপতি ও দক্ষিণ জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোহাম্মদ ফরিদ।সভা সঞ্চালনা করেন মোঃ মনিরুল ইসলাম মনির, সাবেক সিনিয়র ছাত্রদল জয়েন্ট সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তর।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম রতন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় সংসদ। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিকল্প নেই। আলহাজ্ব হাফিজ ইব্রাহিম একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার আরিফুর রহমান মোল্লা, সাবেক সহ-সভাপতি, জাসাস কেন্দ্রীয় সংসদ। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে সৎ, সাহসী ও দেশপ্রেমিক নেতৃত্ব সময়ের দাবি। আলহাজ্ব হাফিজ ইব্রাহিম সেই নেতৃত্বের প্রতীক। এছাড়াও সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার বিষয়ে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
সভা শেষে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, দৌলতখানের সাধারণ ভোটাররা এবার ধানের শীষ প্রতীকের পক্ষেই রায় দেবেন এবং আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাবেন।

Back to top button