ভোলা

দক্ষিণ জয়নগরে নারী ভোটারদের সম্পৃক্ততায় ধানের শীষের বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারণা।

মোঃ রাসেল সবুজ ভোলা জেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ব্যাপক আকারে বাড়ি বাড়ি নির্বাচনী গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ প্রচারণায় নারী ভোটারদের অংশগ্রহণ ও সমর্থন আদায়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।গণসংযোগকালে দৌলতখান উপজেলা মহিলা যুগ্ম সদস্য এবং দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নির্বাচনী প্রচারণার নারী বিষয়ক সমন্বয়ক বিবি কুলসুম আক্তার নারী ভোটারদের বাড়িতে গিয়ে ধানের শীষের লিফলেট বিতরণ করেন। তিনি ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।বিবি কুলসুম আক্তার তার বক্তব্যে বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের প্রতীক। তিনি বলেন, নারী সমাজের সচেতন অংশগ্রহণের মাধ্যমেই একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব। এ সময় তিনি নারী ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে বিবেকবান সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ জয়নগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি ভোটারদের সঙ্গে কথা বলে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং কৃষকদের অধিকার রক্ষা, ফ্যামিলি কার্ড ও কৃষি খাতের উন্নয়নে বিএনপির ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ধানের শীষই সবচেয়ে কার্যকর প্রতীক। স্থানীয় নারী ভোটাররা জানান, নেতৃবৃন্দ বাড়ি বাড়ি এসে সরাসরি কথা বলায় তারা প্রার্থীর কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছেন।অনেকেই বলেন, নারী ভোটারদের গুরুত্ব দিয়ে এমন প্রচারণা তাদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করেছে।আয়োজকরা জানান, এ ধরনের গণসংযোগ কর্মসূচির মাধ্যমে সাধারণ ভোটারদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে এবং এলাকাজুড়ে ধানের শীষের পক্ষে জনসমর্থন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনগুলোতে দক্ষিণ জয়নগরের অন্যান্য ওয়ার্ডেও এ ধরনের প্রচারণা অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

Back to top button