ভোলা

ভোলা দৌলতখানে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত।

মোঃ রাসেল সবুজ ভোলাঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা জেলার দৌলতখান উপজেলার নুর মিয়ার হাট বিএনপির আঞ্চলিক কার্যালয়ে ভোলা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুর মিয়ার হাট বিএনপির সভাপতি মাস্টার মোঃ আশরাফুল ইসলাম ফরিদ। সভাটি সঞ্চালনা করেন নুর মিয়ার হাট বিএনপির সাধারণ সম্পাদক মনসুর হেলাল সাফু মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ। তাঁরা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে সক্রিয় থাকতে হবে।সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ। সভা শেষে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা জোরদার করার আহ্বান জানানো হয়।স্থানীয় নেতাকর্মীরা জানান, এই ধরনের সভা ও প্রচারণার মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে, যা আসন্ন নির্বাচনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Back to top button