স্বপ্নজয়ের প্রত্যয়ে গোসাইবাড়ী আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল।


মোঃ গোলাম রব্বানী ফটো সাংবাদিক ধুনট বগুড়াঃ
বগুড়ার ধুনট উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোসাইবাড়ী আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সাজ্জাদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসএসসি ব্যাচ-২০২৬ এর আয়োজনে এই বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ। তারা শিক্ষার্থীদের পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি এবং নৈতিক জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
বিদ্যালয়ের এড হক কমিটির সদস্য মোহাম্মদ মাহফুজুর বারি রানা প্রধান শিক্ষক গোসাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক মহাদয়
আবেগঘন পরিবেশ বিদায় বেলায় প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের ছেড়ে যাওয়ার মুহূর্তে শিক্ষার্থীরা আবেগপ্রবণ হয়ে পড়ে। শিক্ষকরা তাদের স্নেহাশীষ ও দোয়া দিয়ে আগামীর দিনগুলোতে সাফল্যের শিখরে পৌঁছানোর পরামর্শ দেন। পরিশেষে, পরীক্ষার্থীদের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।










