

আল-মামুন মানিকগঞ্জ প্রতিনিধিঃ
সংসদ নির্বাচনে শহীদ জিয়া প্রজন্ম দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঘিওর উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দলের আয়োজনে রবিবার ১৮ জানুয়ারি বিকেলে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের চরবাইলজুরী পঞ্চরাস্তা মোড় নামক স্থানে এ সভা অনুষ্ঠিত হয়। ঘিওর উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি জি, এম এনামুল হক। এসময় আরও বক্তব্য রাখেন জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন রানা, ঘিওর উপজেলা কৃষক দলের সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম চান্দু, দৌলতপুর উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি মোঃ আজিজুল হক মিন্টু।










