সাতক্ষীরা

কালিগঞ্জে আটদলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরীপুরে ক্লাব চাম্পিয়ান রানার্সআপ নলতা একাডেমি।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে আটদলীয় লক্ষ টাকার নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঈশ্বরীপুরে স্পোর্টিং ক্লাব চাম্পিয়ান হয়েছে।রানার্স আপের গৌরবদ অর্জন করে নলতা শরীফ ফুটবল একাডেমি। কালিগঞ্জ উপজেলার মথুরেসপুরোঠে দিয়া মাঝের মাঠ ডিএমসি ক্লাবের আয়োজনে লক্ষ টাকার নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় একদিকে অংশগ্রহণ করে নলতা শরীফ ফুটবল একাডেমি বনাম ইশ্বরীপুর স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ। ১৫ই ডিসেম্বর বিকাল ৪ঃ০০ টায় ডিএমসি ক্লাবের মাঝের মাঠে শীতের পড়ন্ত বিকালে হাজার হাজার ফুটবল ক্রীড়া মোদী দর্শকের উপস্থিতিতে মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলটেক গ্রুপের চেয়ারম্যান এসএম এমদাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আকসেদুর রহমান, ডা. আরাফাত আহমেদ, আব্দুল হাই, আবু হাসান রাজ, সাংবাদিক শেখ শরিফুল ইসলাম, মোঃ শের আলী,মোহাম্মদ জাকির হোসেন রাজু, মোদাচ্ছের রহমান,নূর মোহাম্মদ বাঢা মোল্লা, আবু হাসান, কলিম,ও হাফেজ খাইরুল বাশার,শেখ রিয়াজুল ইসলাম প্রমুখ। ডিএমসি ক্লাবের সভাপতি বাবলা আহমেমদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,সহ সেক্রেটারি মাসুম হাসানের সার্বিক ব্যবস্থাপনায় খেলাটির ধারা বর্ণনায় ছিল ইসমাইল হোসেন মিলন, এম আর মোস্তাক,সদস্য মোঃ আলমগীর হোসেন ও আবুল কালাম বিন আকবার সহ অন্যান্য অতিথিবৃন্দ। অতিথিরাব্ন্দ মাদক কে না বলি ক্রিয়াকে বুকে ধারণ করি এই স্লোগানকে সামনে রেখে খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। প্রথম ও দ্বিতীয় অধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোন গোল দেখা না মিলায় গোলশূন্য অবস্থায় খেলাটি ট্ব্রাইবেকারে গড়ায়। ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে নলতা শরীফ ফুটবল একাডেম একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকরে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় ঈশ্বরীপুর স্পোটিং ক্লাবের গোলরক্ষক জিকো।খেলায় ম্যান অব দ্যা সিরিজ পুরস্কার বিতরণ করেন আজমির ওয়ার্কশপের মালিক শেখ আব্দুর রব ছোটটু। খেলায় সেরা দর্শক, সেরা গোল দাতাকেও পুরস্কৃত করা হয়।খেলাটি রেফারির দায়িত্ব ছিলেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, শেখ মুশফিক এলাহি বাবু ও আতাউর রহমান আতা।খেলায় চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজারও রানার্স আপকে ৩০ হাজার সহ দেশি বিদেশি সেরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছবিঃ কালীগঞ্জের লক্ষ টাকার নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

এই বিভাগের আরও খবর

Back to top button