

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলা হরিনা আদর্শ একাডেমির ৫ম শ্রেনীর পরীক্ষার্থীদের বিদায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৩ই’ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় বিদ্যালয় এর মাঠে আয়োজিত বিদায়ী মিলাদ এর পূর্বে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সালাউদ্দিন গাজী।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং দাতা সদস্য মহসিন ঢালী ও সহকারী শিক্ষক সুমন ত্রিপুরার যৌথ পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দাতা সদস্য জসিম গাজী, আলমগীর হোসেন শেখ, ছলেমান ঢালী সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা, বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থী এবং অভিভাববক গনরা উপস্থিত ছিলেন। এসময় মিলাদ শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী উপহার প্রদান করেন।










