শিক্ষা

ওসমানিয়া নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার গরিব ও মেধাবী ৪২ জন ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রী বিতরণ। ‎ ‎

সাইফুল ইসলাম রায়পুর উপজেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নং উত্তর চর আবাবিল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ‎vbsz এর পক্ষ থেকে, সমাজের সুবিধাবঞ্চিত এবং অসহায় ছাত্র-ছাত্রীদের জন্য উন্নত শিক্ষার ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে, সম্প্রতি একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছে। উসমানিয়া নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার মোট ৪২ জন গরীব ও দুঃস্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে খাতা, কলম, ব্যাগ। এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে, যাতে তারা শিক্ষার পথে কোনো প্রকার বাঁধা অনুভব না করে এবং তাদের শিক্ষাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জীবনে সাফল্য অর্জন করতে পারে। এর মাধ্যমে তাদের স্বপ্নপূরণের পথ সুগম হওয়ার সাথে সাথে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন vbsz এর কর্মকর্তা, রায়পুর উপজেলার ম্যানেজার মোসাম্মৎ তানিয়া আক্তার। এছাড়াও ভিন্ন ভিন্ন স্তরের বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জাহিদুল ইসলাম শিফন ও সুমি আক্তার, যারা তাঁদের উপস্থিতি ও মূল্যবান বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছেন। উসমানিয়া নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক আশরাফ আলী নেওয়াজ সহ অন্যান্য কৃতিত্বপূর্ণ শিক্ষক-শিক্ষিকা মন্ডলীও উপস্থিত ছিলেন, যারা ছাত্র-ছাত্রীদের আগামী দিনের শিক্ষার আলোর পথে পদক্ষেপ রাখতে অনুপ্রেরণা জুগিয়েছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button