

নিজস্ব প্রতিবেদকঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর সদর মন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুজ্জামান এবং পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮:৩০ মিনিটে তারা মন্দিরে গিয়ে পূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। এসময় প্রশাসক ও পুলিশ সুপার ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মন্দির কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন। তারা নির্দেশ দেন, পূজা শান্তিপূর্ণভাবে পরিচালিত হোক এবং নিরাপত্তার কোনো ঘাটতি যেন না থাকে। মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন কমিটির তথ্য অনুযায়ী, এবছর মুকসুদপুর উপজেলায় ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের সম্মিলিত ভাবে মোট ২৯৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে গোপালগঞ্জ জেলার মোট মণ্ডপসংখ্যা ১২৮৫টি; এর মধ্যে মুকসুদপুরে ২৯৮টি মণ্ডপ রয়েছে।পূজার সময়সূচি অনুযায়ী, মহাষষ্ঠী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত অনুষ্ঠান চলবে।এ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার-ভিডিপি ও গোপন সংস্থার সদস্যরা মাঠে প্রস্তুত আছেন।










