পটুয়াখালী

পটুয়াখালীর দুমকির মুরাদিয়ায় অবৈধ ইঁট ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন।

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার সন্তোষদি এলাকায় অবৈধভাবে স্থাপিত‘ফেমাস ব্রিক্স’ ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাক’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত স্ক্যাভেটর মেশিন দিয়ে উচ্ছেদ অভিযান চালায়। এ সময় পুলিশ,আনসার বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী, বনবিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এ কাজে সহযোগিতা করেন।ভাটাটির বিরুদ্ধে পরিবেশ বিধিমালা না মেনে দীর্ঘদিন ধরে ইট উৎপাদন ও বেচাকেনার অভিযোগ ছিল। প্রশাসন জানায়, খাস জমি ও ফসলি জমিতে অবৈধভাবে নির্মিত চিমনি ও চুল্লিসহ ইটভাটার পুরো স্থাপনাই ভেঙে ফেলা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের দল পানি ছিটিয়ে কাঁচা ইট নষ্ট করে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছর একই ইটভাটায় অভিযান চালাতে গেলে ভাটার মালিক ও শ্রমিকরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আকতার নিলয়’র নেতৃত্বাধীন টিমের ওপর হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও স্ক্যাভেটর চালককে মারধরের ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় কর্মকর্তারা তখন অভিযানের মাঝপথে কার্যক্রম স্থগিত করতে বাধ্য হন।স্থানীয় সূত্র জানায়, আংশিক উচ্ছেদের পরও ভাটা মালিকরা পুনরায় অবৈধভাবে ভাটা চালু করে ইট উৎপাদন ও বিক্রি অব্যাহত রাখে। বিষয়টি নিশ্চিত হয়ে জেলা প্রশাসন আবার অভিযান পরিচালনা করে পুরো ইটভাটা সম্পূর্ণভাবে গুড়িয়ে দেয়।

এই বিভাগের আরও খবর

Back to top button