অপরাধ

যশোর বিআরটিএ’র অনিমেষ মন্ডল এর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ।

অনুসন্ধান প্রতিবেদনঃ
বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) যশোর কার্যালয়ের মোটরযান পরিদর্শক অনিমেষ মন্ডল এর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই মোটরযান পরিদর্শক অনিমেষ মন্ডল এর গোপালগঞ্জ জেলায় জন্মস্থান হওয়ায় ফ্যাসিস্ট দোসরের পাঁয়তারা করছে এখনো আওয়ামীলীগ এর ক্ষমতা খাটিয়ে ঘুষ বাণিজ্য করছেন এ যেন দেখার কেউ নেই। আসার পর থেকে দীর্ঘদিন যাবত অনিয়ম দুর্নীতি ও ঘুষ নিয়ে ফিটনেস প্রদান করেন।এবং এখনো ফ্যাসিস্ট কায়দায় অনিয়ম দুর্নীতি ও ঘুষের সাম্রাজ্য গড়ে তুলেছেন
। অনিমেষ মন্ডল,যশোর কার্যালয়ে যোগদান করেছেন গত বছরের ৫ ডিসেম্বরে তিনি এখানে আসার পর থেকে দুর্নীতি করতে একটুও সময় নেন নাই তিনি আসার পর থেকেই সেবা নিতে আসা গ্রাহকদের দালাল চক্রকে দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করে তাদের এখানে সমস্যা ওই খানে সমস্যা দেখিয়ে অতিরিক্ত ঘুষ নিয়ে থাকেন। এই মোটরযান পরিদর্শক অনিমেষ মন্ডল বিভিন্ন ভাবে আনফিট গাড়ি ঘুষের বিনিময়ে ফিটনেস প্রদান করে আসছেন দীর্ঘদিন যাবত। এই আনফিট গাড়ি যখন মহাসড়কে চলাচল করবে তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এই দুর্ঘটনার দায়ভার কে নিবেন?। শুধু এই ঘটনা নয় সে মোটরসাইকেল পরিদর্শন এর ক্ষেত্রে সাধারণ সেবা গ্রহীতাদের বিভিন্ন ভাবে হয়রানি করে ঘুষ নিয়ে থাকেন অনিমেষ মন্ডল।বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষের নিয়ম অনুযায়ী,যে কোন মোটর গাড়ির গ্লাস ভাঙ্গা থাকলে সেই গাড়ির ফিটনেস প্রদানের কোনো নিয়ম নেই তবে গাড়ি অযোগ্য হলেও ঘুষের বিনিময়ে অনিমেষ মন্ডল ফিটনেস প্রদান করেন। ফ্যাসিস্টরা দেশে যে পরিমাণ দুর্নীতি করে পালিয়েছে, কিন্তু এখনো যারা বিভিন্ন সরকারি দপ্তরে রয়েছে তাঁরা আগের মতো দুর্নীতি করে যাচ্ছে । এই সমস্ত দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সহযোগিতায় দেশের পরিস্থিতি অস্বাভাবিক করার পাঁয়তারা ও চলছে। ২৪ শের গণঅভ্যুত্থানের পরেও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সহযোগি দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তারা কি ভাবে বহলতবিয়াতে বিভিন্ন সরকারি দপ্তরে থেকে দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছেন। এখনো বিভিন্ন সরকারি দপ্তর গুলোতে ফ্যাসিস্ট দোসররা বুক ফুলিয়ে কর্মকর্তার চেয়ারে বসে দুর্নীতি চালিয়ে যাচ্ছে। আর এই কর্মকর্তারা যদি দপ্তরে থেকে যায় বহাল তাহলে ভবিষ্যতে দেশের জন্য খতি হয়ে দাঁড়াবে। এই ধরনের দুর্নীতিবাজ ঘুষ বাণিজ্যকারী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলাবাহীনির সুদৃষ্টি কামনা করছি। এই বিষয়ে সাংবাদিকরা অনিমেষ মন্ডল এর সাথে ফোনে কথা বলেছেন তিনি বলেন আমি গাড়ি ভালো দেখে তার ফিটনেস প্রদান করে থাকি এই ধরনের কোন অনিয়মের সাথে আমি জড়িত না, তিনি আরো বলেন যদি আমার বিরুদ্ধে কোন এভিডেন্স থাকে তাহলে আপনারা নিউজ করতে পারেন। পরবর্তী প্রতিবেদনের কাজ চলমান রয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button