অপরাধ

স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেছে

মিন্টু শেখ নিজস্ব প্রতিনিধিঃ
যশোরে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে দুই ছেলে ও বাবাসহ চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হলেন গোপালগঞ্জ মুকসেদপুর উপজেলার দক্ষিণ জলিলপাড় গ্রামের বিদ্যুৎ বিশ্বাস, তার ভাই শুভ বিশ্বাস, তাদের বাবা রবি বিশ্বাস ও বনগ্রাম বাজারের মৃত সত্যরঞ্জন দাসের ছেলে মিন্টু দাস।
এজাহারে ওই ছাত্রীর পিতা উল্লেখ করেছেন তার মেয়ে যশোর শহরের বারান্দি মোল্লাপাড়া এলাকার একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মেয়ের সাথে পরিচয় হয় বিদ্যুতের। পরে তাকে প্রেমের প্রস্তাব দেয় বিদ্যুৎ। রাজি না হওয়ায় তাকে অপহরণসহ নানা ক্ষতির ষড়যন্ত্র করতে থাকে। বিষয়টি বাদী জানতে পেরে বিদ্যুতের বাবা-মাকে জানান। কিন্তু তারা কোন কর্ণপাত করেন না। পাল্টা তাদেরকে নানা ভয়ভীতি দেখান। গত ৩ মে বিকেল সাড়ে চারটার দিকে তার মেয়ে নীলগঞ্জ এলাকার একটি কোচিং সেন্টারে যাচ্ছিল। এসময় আসামিরা তার মেয়েকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। মেয়েকে উদ্ধার করতে না পেরে তিনি থানায় মামলা করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button