

নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বর্ষবরণ উৎসব পালিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে,নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ শ্লোগানে মুখরিত হয়ে বাংলার নববর্ষকে বরণ করে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বালিয়াডাঙ্গী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে নববর্ষকে বরণ করে নেওয়া হয়। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার জনাব পলাশ কুমার দেবনাথ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহরিয়ার কবির, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার গুলজার হোসেন, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদ ড. টি এম মাহবুবর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বণিক সমিতির সভাপতি ডা: তোফায়েল হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্কুলের ছাত্র/ছাত্রী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।










