অপরাধ

সাতক্ষীরার পরপর তিন কন্যাসন্তান জন্ম নেওয়ায় ক্ষুব্ধ হয়ে পাঁচ দিনের নবজাতক কন্যাকে খালে ফেলে হত্যা।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়ায় পরপর তিন কন্যাসন্তান জন্ম নেওয়ায় ক্ষুব্ধ হয়ে পাঁচ দিনের নবজাতক কন্যাকে খালে ফেলে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত মা শারমিন আক্তার (৩২)কে গ্রেফতার করেছে।ঘটনাটি ঘটে সোমবার (২০ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামে। মঙ্গলবার সকালে কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৮টার দিকে শিশুর বাবা ইব্রাহিম খলিল (৪২) থানায় গিয়ে নবজাতক নিখোঁজের জিডি করতে গেলে তার বক্তব্য সন্দেহজনক মনে হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেন যে, পরপর কন্যাসন্তান জন্মে ক্ষুব্ধ হয়ে নবজাতককে খালে ফেলে দেন।তার দেখানো মতে খালের কচুরিপনা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। দাদি খাদিজা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেছেন। শারমিনকে আদালতে পাঠানো হয়েছে এবং শিশুর ডিএনএ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button