চাঁদপুর

হাইমচরে শীতবস্ত্র বিতরণ করেন আলহাজ্ব রফিকুল ইসলাম রনির।

মোঃ হাফিজুর রহমানঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার হাইমচর বাজার সংলগ্ন বাইতুল রফিক জামে মসজিদ মাঠে ২৭/১/২০২৫ ইং সোমবার সকাল ৯ টায়,হাইমচর আল-হেরা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব রফিকুল ইসলাম রনির পক্ষ থেকে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। হাইমচর আল-হেরা মডেল মাদ্রাসার মাঠে ১০০০ হাজার গরীব অসহায় পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিয়েছেন। শীত বস্ত্র বিতরণ কালে আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রনি বলেন, শুধ শীতবস্ত্র নয় সংকটময় সময়ে আমরা হাইমচর উপজেলার মানুষের পাশে ধারানোর চেষ্টা করি। তিনি আরো বলেন আমি যতদিন বেঁচে থাকব ততদিনই আমার সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় সময় উপস্থিত ছিলেন মাওলানা নজরুল ইসলাম,গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, ইউপি সদস্য মমিন দালাল, আল-হেরা মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা মোঃ সাইফুর রহমান আশ্রাফী,মাওলানা মোঃ খায়রুল আমিন সহ স্থানীয় গন্যমান্ন ব্যাক্তীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button