

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলার অন্তর্গত ১২ নং চান্দ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মল্লিককে আহবায়ক সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ রুবেলকে সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক ছাত্রনেতা কাকন মিজিকে সদস্য সচিব করে এই কমিটির গঠন করা হয়।বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন এবং সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্লাহ খানের স্বাক্ষরিত কমিটি অনুমোদন করা হয়।উক্ত কমিটিতে মোঃ রিয়াদ মিয়া, মোঃ ঈমান ঢালী, আল আমিন ছৈয়াল, আঃ হান্নান ভূঁইয়া কে যুগ্ম আহব্বায়ক ও মোঃ সেলিম খান, মোঃ লিটন শেখসহ বাকিদের সদস্য করে উক্ত কমিটি ঘোষণা করা হয়।আহবায়ক কমিটিকে আগামী ১৫ দিনের ভিতরে প্রতিটি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়।এদিকে ১২ নং চান্দ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা হওয়ায় তারা চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।










