অভিযোগ

দুমকি উপজেলার মুরাদিয়ায় সাবেক ইউপি সদস্যের পুকুরের দেশী ও চাষকৃত মাছ অজ্ঞাত কারনে মৃত্যু পচে ভেসে উঠছে।

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ৩নং ওয়ার্ডের এনায়েতুর রহমান মিল্টনের পুকুরে চাষকৃত দেশী ও বিদেশী প্রজাতির মাছ অজ্ঞাত কারনে পুকুরের জলে পচে ভেসে উঠেছে, বুধবার আনুমানিক দুপুর ১টায় পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখেন কিছু মাছ ভেসে উঠছে আর কিছু মাছ পচে ভেসে উঠছে,ভুক্তভোগী এনায়েতুর রহমান মিল্টন বলেন আনুমানিক ৪০হাজার টাকার ক্ষতি হয়েছে, পুকুরে চাষকৃত মাছ ও দেশীয় মাছ চাষ করেছি সখের বসে,কিন্তু কে বা কারা রাতের আধারে এধরনের কাজ করছে বোধগম্য নহে,তবে আনুমানিক ধারনা থেকে বলছি বৈদ্যুতিক শক অথবা ঔষধ ব্যবহার করার দরুন হয়তোবা এঘটনা ঘটতে পারে,তিনি আরো বলেন পুকুরটি আমার বাসা থেকে কিছুটা দূরত্ব ও পরিত্যক্ত একটি পুকুরকে মাছ চাষের উপযোগী করেছি, কিন্তু অতীব দুঃখের বিষয় এটাই যারা এই ঘটনা ঘটিয়েছে প্রকৃত অপরাধী চিহ্নিত হওয়া উচিৎ।

এই বিভাগের আরও খবর

Back to top button