

মোঃ হোসেন গাজীঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য, ১০ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নাছির আহমেদ খান দোয়া ও সমর্থন চেয়ে বিশাল সমাবেশ করেছেন।
শুক্রবার বিকেলে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আয়োজনে ৮৫ নং লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
১০ নং লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নাছির আহমেদ খান তার বক্তব্য বলেন, আজকে আমি আপনাদের কাছে এসেছি দোয়া ও সমর্থনের জন্য। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আজকের উপস্থিতি এটা তা প্রমাণ করে। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে অত্র ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থী হতে চাই। চাঁদপুর-৩ আসনের সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতিনিধি হিসাবে জনসাধারণের জন্য কাজ করতে চাই। আমি এই ইউনিয়নের সন্তান, বিভিন্ন সময় কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হতেই পারে। আপনারা তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিগত সময়ের মতো আপনারা সব সময় আমার পাশে থাকবেন।
অনুষ্ঠানে সমাজসেবক ওয়ালীউল্লাহ খানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিন হোসেনের পরিচালনায়, বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শামিম খান, জাকির হোসেন, লক্ষ্মীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর রাসেল, সহ-সভাপতি ফয়সাল, ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কাসেম খান, সহ-সভাপতি মোক্তার হোসেন, হাফিজুল্লাহ খান, লক্ষ্মীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মামুন, সহসভাপতি নাছির দর্জি, সহ-সভাপতি ফয়সাল হাজরা। সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সোহেল পাটোয়ারী।এর আগে খণ্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা সমবেশ স্থলে আসেন।










