চাঁদপুর

চান্দ্রায় নতুন ঘর পেয়ে আবেগ আপ্লূত প্রতিবন্ধী শাহাদাত খান।

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দক্ষিণ বাখরপুর শারিরীক প্রতিবন্ধী শাহাদাত খানের পাশে দাঁড়িয়েছেন ২ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মোঃ নয়ন ঢালী ও ইব্রাহিম রাড়ি। গত একমাস আগে প্রতিবন্ধী শাহাদাত খানের ঘরে চুরি ও আগুন পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ২ লক্ষাধীক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবাররা। শারীরিক প্রতিবন্ধী শাহাদাত সকলের সার্বিক সহযোগিতা কামনা করলে চান্দ্রা ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর স্থানীয় বাসিন্দা মোঃ নয়ন ঢালী, মোঃ ইব্রাহিম রাড়ির তত্ত্বাবধানে প্রায় ১০ জনের সার্বিক সহ যোগিতায় শারিরীক প্রতিবন্ধী শাহাদাৎ খানকে সম্পূর্ন নতুন করে টিনের ঘর নির্মাণ করে দিয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় নয়ন ঢালী, সাবেক ইউপি সদস্য কালু, ইব্রাহিম রাঢ়ীর তাদের পক্ষ থেকে উপহার দেওয়া নতুন ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন। প্রতিবন্ধী শাহাদাত ও তার মা’ বলেন,যারা অর্থ ও শ্রম দিয়ে আমার এ পুড়ে যাওয়া ঘরটি করে দিয়েছেন আল্লাহ তাদরকে বাঁচিয়ে রাখুক ও সুস্থ রাখুক, এখন শোয়ার জায়গায় একটি স্থান হয়েছেন, আমার ছেলে শাহাদত একজন শারীরিক প্রতিবন্ধী এবং ছেলের বউও প্রতিবন্ধী। আমরা খুব অসহায় ও গরীব, আমাদের এ করুন অবস্থা দেখে মিস্ত্রি সহ টিন, খুঁটি, কাঠ দিয়ে ঘরের নির্মাণ কাজ শুরু করেন। নতুন ঘর তৈরি করে দিয়েছে নয়ন ঢালী, ইব্রাহিম রাড়ির তত্ত্বাবধানে প্রায় ১০ জনের সার্বিক সহযোগিতায় নতুন ঘর পেয়েছি। এই ঘর পেয়ে আমার ছেলে শারীরিক প্রতিবন্ধী শাহাদাৎ হোসেন আবেগ আপ্লূত হয়ে অনেক খুশি। এখন শীত কিংবা বর্ষায় আর কষ্ট করতে হবে না। কখনও ভাবিনি থাকার জন্য নতুন ঘর হবে। এসময় নয়ন ঢালী, কালু মেম্বার, ইব্রাহিম রাড়ি বলেন,ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবন্ধী শাহাদাত খানকে বসতঘর নির্মাণ করে দিয়েছি। এখন তারা স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন।

এই বিভাগের আরও খবর

Back to top button