পটুয়াখালী

দুমকিতে ৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক।

মোঃ আরিফুর রহমান মামুন ​পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে পৃথক অভিযানে ৫ পিস ইয়াবাসহ আব্দুর রহমান হাওলাদার (২৪) ও সাকিব হাওলাদার (২০) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ। এ সময় পলাশ (২৬) নামের আরও এক সহযোগী পালিয়ে গেছে। ​পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী এলাকায় এসআই সজীবের নেতৃত্বে পৃথক এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।​দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন ৩ মাদক কারবারির গ্রেফতার নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেওয়া হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button