মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে পৃথক অভিযানে ৫ পিস ইয়াবাসহ আব্দুর রহমান হাওলাদার (২৪) ও সাকিব হাওলাদার (২০) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ। এ সময় পলাশ (২৬) নামের আরও এক সহযোগী পালিয়ে গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী এলাকায় এসআই সজীবের নেতৃত্বে পৃথক এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন ৩ মাদক কারবারির গ্রেফতার নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেওয়া হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]